কাল সিলেট আসছেন হেফাজতের আমীর

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

কাল সিলেট আসছেন হেফাজতের আমীর

কাল সিলেট আসছেন হেফাজতের আমীর ও মহাসচিব । প্রভাতবেলা প্রতিবেদক

 

 

 

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম  সিলেটের উদ্যোগে শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হবে।

 

 

সিলেট নগরীর ঐতিহাসিক সিটি পয়েন্টে অনুষ্টিতব্য  বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী, আল্লামা মামুনুল হক  সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

কর্মসূচী সফলের লক্ষ্যে আজ শুক্রবার প্রচারণায়  ছাত্র জমিয়ত  সিলেট মহানগর শাখার “ভ্রাম্যমাণ মঞ্চ” নগরী প্রদক্ষিণ করছে।
জুমুআর নামাযের পরপরই বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয় ভ্রাম্যমাণ মঞ্চের কার্যক্রম। মহানগর ছাত্র জমিয়তের ভ্রাম্যমান মঞ্চটি পুরো নগরী প্রদক্ষিণ করবে বলে দলীয় সুত্র জানায় ।
কর্মসূচীতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান।

 

আরও পড়ুন  রাজনগরে মায়ের হাতে ছেলে খুন

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়েএসএমপি কমিশনার নিশারুল আরিফের সাথে সাক্ষাত করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

 

 

 

মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্বে পুলিশ কমিশনারের সাথে আলোচনায় অংশ গ্রহণ করেন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলানা এনামুল হক, মাওলানা মুজিবুর রহমান কাসেমী ও কারী মাওলানা সিরাজুল ইসলাম।

সর্বশেষ সংবাদ