কুলাউড়ায় আরো ২ জঙ্গি আস্তানার খোঁজ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

কুলাউড়ায় আরো ২ জঙ্গি আস্তানার খোঁজ

প্রতিনিধি, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়ায় আরো দুই জঙ্গি আস্তানার খোঁজ পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট।

উপজেলার কর্মধা ইউনিয়নের জঙ্গি সন্দেহে আটক হওয়া ১৭ জনকে নিয়ে নতুন অভিযানে গিয়ে ওই জঙ্গির আস্তানা সন্ধান পায়। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয় এই অভিযান। চলে দুপুর পর্যন্ত।

 

সিটিটিসি ইউনিট সূত্র জানায়, খোঁজ পাওয়া দুই আস্তানায় কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। সময় নিয়ে তল্লাশি করলে বুঝা যাবে আরও কিছু আছে কিনা।

 

সিটিটিসি ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান দুটি জঙ্গি আস্তানার সন্ধানের বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে জানিয়েছেন, এখন বিস্তারিত কিছু বলা যাবে না। পুরো আস্তানায় তল্লাশি শেষ করে সামগ্রিক বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

 

এর আগে সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাঁশ টিলা বাজার থেকে স্থানীয় জনতার হাতে জঙ্গি সন্দেহে ১৭ জন আটক হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন  সিলেটের সঙ্গে দীর্ঘ ২৩ ঘণ্টা পর রেল যোগাযোগ

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ