কুলাউড়ায় চা বাগানে যুবতীর আত্মহত্যা, মরদেহ উদ্ধার

প্রকাশিত: 4:13 PM, June 4, 2020

কুলাউড়ায় চা বাগানে যুবতীর আত্মহত্যা, মরদেহ উদ্ধার

 

প্রতিনিধি, কুলাউড়া:

কুলাউড়ার বরমচাল চা বাগান থেকে বুধবার রাতে ধর্মী কুর্মী নামে গলায় ফাঁস দেয়া ১৮ বছরের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার রাত ১১ টার দিকে বরমচাল চা বাগানের অফিস লাইন বস্তির ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সে ওই বাগানের চা শ্রমিক যোগ্য কুর্মীর মেয়ে এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

 

স্থানীয় ইউপি সদস্য চন্দন কুর্মী মুঠোফোনে বলেন, বুধবার সন্ধ্যার কোন এক সময় ঘরের সবার অজান্তে ধর্মী কুর্মী ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেলে পুলিশকে জানানো হয়। সে কেন এটি করেছে পরিবারের কেউ বলতে পারছেন না।

 

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, আমি ও থানার এসআইসহ ঘটনাস্থলে এসে লাশের সুরতাহল শেষে লাশ উদ্ধার করেছি। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সুরতহালে তাঁর গলায় রশির ফাসের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন  মাগুরায় দুই মাথা নিয়ে জন্মানো শিশুর দায়িত্ব নিলেন সাইফুজ্জামান শিখর

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ