সিলেট | |
প্রকাশিত: 3:19 PM, June 25, 2020
প্রতিনিধি, কুলাউড়া:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় করোনা কালিন সময়ে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) শহরস্থ কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
সিলেট ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে: কর্নেল হানিফুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে সিলেট সেনানিবাসের ৯১ ফিল্ড অ্যাম্বুল্যান্সের ডাঃ মেজর আহমেদ ফারুক আজিজ, ডা. ক্যাপ্টেন মাহিয়ান আলম বেগ, ডা. ক্যাপ্টেন নওশিন, সিলেট সিএমএইচ ডা. ক্যাপ্টেন সোমা ও সিলেট ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ডা. ক্যাপ্টেন সাজ্জাদসহ মেডিকেল টিমের সহায়তায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯৫ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে করোনাকালীন সময়ে সচেতনতামুলক প্রশিক্ষণ, সচেতনতামুলক লিফলেট বিতরণ, ব্লাড সুগার নির্ণয়, মাস্ক বিতরণ, মেডিকেল চেকআপ, স্বাস্থ্য সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
উপকারভোগীদের স্বাস্থ্য সেবা দেয়ার সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভার:) মামুনুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর আফসানা আক্তার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, এনটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, ক্যামেরা পার্সন মঞ্জু চৌধুরী, কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ, সাংবাদিক এইচডি রুবেল, এস আর অনি চৌধুরী প্রমুখ।
অধিনায়ক লে: কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া জানান, মূলত মুজিব বর্ষ উপলক্ষে সেনা সদরের নির্দেশে জিওসি ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধানে ও ৯১ ফিল্ড এ্যাম্বুল্যান্সের আয়োজনে সিলেটের সিএমএইচ ও ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সহযোগিতায় করোনা প্রাদুর্ভাব কালিন সময়ে গর্ভবতী মায়েদের বিনামূল্য স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে।
পাশাপাশি মায়েদের করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারনা দেয়া হচ্ছে। অনেক মায়েরা রয়েছেন গর্ভাবস্থায় ছয় মাস অতিবাহিত হওয়ার পরও তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় নি। এমন মায়েদের স্বাস্থ্য ও ব্লাড সোগার পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি