সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
প্রতিনিধি, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের ৮ মাসের মাথায় স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে কাজলি রানী দাস (২০) নামে সন্তানসম্ভবা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার বাসিন্দা অসিত কুমার দাসের পুত্র অমিত কুমার দাসের স্ত্রী।
স্থানীয়, গৃহবধূর শ্বশুরালয়ের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অমিত কুমারের সাথে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের অতিরঞ্জন দাসের কন্যা কাজলি রাণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ মাস আগে (ফাল্গুন মাসে) বিয়ে হয় তাঁদের।
এরপর থেকে তাঁরা একই বাড়িতে আলাদা সংসার করতেন। অমিতের স্থানীয় শ্রীপুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কাজলী ৪ মাসের গর্ভবতী ছিলেন। মঙ্গলবার বিকেলে জ্বালানী কাঠ নিয়ে অমিতের সাথে কাজলীর কথা কাটাকাটি হয়। এরপর অমিত নিজের দোকানে চলে যান।
এরপর সন্ধ্যায় বাড়ির লোকজনের অজান্তে অভিমান ও ক্ষোভে কাজলি রানী ঘরের আড়ায় গলায় ফাঁস দেন। শ্বশুরালয়ের লোকজন বিষয়টি টের পেয়ে ঝুলন্ত কাজলীর গলার ফাঁস খুলে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি