মোহাম্মদপুর বিহারীপট্টিতে আগুন

প্রকাশিত: 6:20 PM, November 24, 2020

মোহাম্মদপুর বিহারীপট্টিতে আগুন

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার বিহারীপট্টিতে পোড়া বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কৃষি মার্কেটের পেছনের দিকে আগুনের সূত্রপাত হয়।

সর্বশেষ সংবাদ