কৈতক-কামারগাঁও সড়কের বেহাল দশা

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৬

এইচ এ হেলাল, জাউয়াবাজার :ছাতকের কৈতক-কামারগাঁও বাজার সড়কের বেহাল দশা। জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের যথেষ্ট ব্যবস্থা নাথাকায় সড়কের বিভিন্ন অংশের পাকা ভেঙ্গে গিয়ে ছোট-বড় অনেকগুলো গর্তের সৃষ্টি হওয়ায় এই সড়কটিমানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার সম্মুখীনসহ চরমদুর্ভোগ পোহাতে হচ্ছে এ এলাকার কয়েকটি ইউনিয়নের জনসাধারণকে।

স্থানীয় বাসিন্দা কালিপুর গ্রামের জান্টু বিশ্বাস, শাহিন আলম, জামাল উদ্দিন, খাসগাঁও বাজারের ব্যবসায়ী ডাঃইলিয়াছ আলী, সামসুল ইসলাম, কুমারকান্দি গ্রামের সুজন মিয়া ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয় একাধিকব্যক্তির সাথে আলাপকালে জানা যায়, বিগত বর্ষার মৌসুমে কৈতক-কামারগাঁও বাজার সড়কের কালিপুরপয়েন্ট থেকে কালিপুর দয়ালতলা পর্যন্ত রাস্তার পাকা একেবারে ভেঙ্গে যাওয়াসহ কালিপুর মসজিদ সংলগ্নসড়ক থেকে শুরু করে কালিপুর সমুজ মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে ছোট-বড় অনেকগুলোগর্তের সৃষ্টি হয়। তাছাড়া খাসগাঁও বাজার সংলগ্ন সড়কে বিরাট আকারের কয়েকটি গর্তসহ কুমারকান্দিমাদরাসা সংলগ্ন সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অনেকগুলো গর্তের সৃষ্টি হয়। বিগত বর্ষার মৌসুমেরপরএবারের বর্ষার মৌসুম আসতে না আসতেই সেই অংশগুলো আরো বিরাট আকার ধারণ করতে শুরু করেছে।যার দরুন এই সড়ক দিয়ে স্থানীয় জনসাধারণদের পাশাপাশি সমতা স্কুল এন্ড কলেজ ও কুমারকান্দি দাখিলমাদরাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত করতে গিয়ে পোহাতে হচ্ছে চরমদুর্ভোগ। স্থানীয় জনসাধারণদের এই দুর্ভোগে যেনো দেখার কেউ নেই!

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ