ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

প্রকাশিত: 5:22 AM, May 28, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের লোকজন রুবেল মিয়া (২৩) নামে এক যুবককে পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নগর এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া মুড়াপাড়া নগর এলাকার মৃত আজমত আলীর ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৭ মে) রাত ৯টায় সন্ধ্যায় আইপিএল খেলা নিয়ে মুড়াপাড়া মঙ্গলখালী এলাকার মৃত চান মিয়ার ছেলে সুরুজের সঙ্গে মুড়াপাড়া নগর এলাকার মৃত আজমত আলীর ছেলে মোমেনের কথা কাটাকাটি হয়।

রাত ৯টার দিকে সুরুজ মিয়া ও একই এলাকার আজম উদ্দিন ওরফে বোমার ছেলে নয়ন, বাদল মিয়ার ছেলে কাজলসহ ৫ থেকে ৭ জনের একদল সহযোগী মুড়াপাড়া নগর এলাকার নিজ বাড়ির সামনে মোমেন মিয়াকে না পেয়ে তার ভাই রুবেল মিয়ার ওপর হামলা চালায়।

এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে রুবেলের পেটে আঘাত করা হয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন রুবেল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত জাকির নিহত

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ সংবাদ