সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশ তৈরি না করে আওয়ামী সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় খুলনাকে এখন আতঙ্কের নগরীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার (১৪ মে) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, ‘মঙ্গলবার (১৫ মে) খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেফতারের পাশাপাশি খুলনা সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর তান্ডব চলছে। সেখানে বিএনপি নেতা-কর্মী ও ভোটারদের জন্য অঘোষিতভাবে চলছে কারফিউ, আর আওয়ামী সন্ত্রাসীদের চলছে ফাঁকা মাঠে উৎসব’।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশ তৈরি না করে আওয়ামী সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় খুলনাকে এখন আতঙ্কের নগরীতে পরিণত করেছে,সবচেয়ে করুণ অবস্থায় আছে খুলনা সিটি কর্পোরেশনের ভোটার’রা। তারা প্রতিনিয়ত ত্রস্ত ও ভীত’।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশী-বিদেশী বিভিন্ন পর্যবেক্ষন সংস্থা ও গণমাধ্যমের কর্মীদের খুলনার ভয়ঙ্কর পরিস্থিতির সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান রিজভী আহমেদ।
রমজানের শুরুর আগেই নিত্যপন্যের দাম লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশছোঁয়া। কয়েকদিনের মধ্যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম পাইকারী ও খুচরা বিক্রেতারা বৃদ্ধি করেছে। সরকারি দলের সিন্ডিকেটের কারনে জিনিসপত্রের দামের এই কৃত্রিম বৃদ্ধি। পিঁয়াজ, রসুন, চিনি, কাঁচা মরিচ, বেগুন, আলু, হলুদ, আদা, টমেটো, শসাসহ রমজান মাসে মানুষের অতি প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে’। পিঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন ৪৫/৫০ টাকায় কিনতে হচ্ছে। বাজারে কোন কাঁচা শাকসব্জি ৭০/৮০ টাকা কেজির নীচে পাওয়া যাচ্ছে না’। রিজভী আহমেদ বলেন, এসবের পেছনে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মদদ রয়েছে। মুনাফা করছে ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের লোকেরা’।
রিজভী আহমেদ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল বিশ^বিদ্যালয়সহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল ঢেউ সামলাতে না পেরে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষনা দিলেও এখনও গেজেট প্রকাশ না করায় আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি