সিলেট | |
প্রকাশিত: 11:57 AM, October 18, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সিলেট মহানগর মজলিসের সাবেক সভাপতি, সাবেক মেয়র পদপ্রার্থী ও হিলভিউ ট্রেডিং কোম্পানী লিমিটেডের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী (৫০) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শনিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিলেটের ইসলামি রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে পড়ে।
সিলেটের ইসলামি আন্দোলন সংগ্রাম ও সিলেটের ন্যায্যা দাবি-দাওয়া আদায়ে রাজপথের আন্দোলনের পরিচিতি মুখ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী সাদা মনের মানুষ ও সজ্জন ব্যক্তি ছিলেন। দ্বীন ইসলাম ও সমাজকল্যাণে একজন নিবেদিত ও ত্যাগী নেতা ছিলেন।বাংলাদেশ খেলাফত মজলিসের ত্যাগী ও নিষ্ঠাবান নেতা ছিলেন।দীর্ঘ দিন তিনি সিলেট মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়রপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধীতা করেন।
মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী সিলেটের বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা-সংস্কৃতি ও মানবসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা রাখেন।তিনি জামেয়া কাসিমূল উলূম দরগাহ ও জামেয়া মাদানিয়া ইসলামি কাজিরবাজারে পড়ালেখা করেন।প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.এর প্রিয়ভাজন ছিলেন।জামেয়া মাদানিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সহসভাপতি ছিলেন তিনি।
তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। সিলেট নগরীর উপশহরে তিনি বসবাস করতেন।গত এপ্রিল মাসে তিনি যুক্তরাষ্ট্রের পাড়ি জমান।সেখানেই মিশিগানের একটি হসপিটালে তিনি ইন্তেকাল করেন।তাঁর স্ত্রী, সন্তানরাও যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি