সিলেট | |
প্রকাশিত: 11:07 AM, October 13, 2023
শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। মাত্র ২০ মিনিটে ইসরাইলের দিকে ৫ হাজার রকেট ছোড়ে তারা। একই সঙ্গে স্থল, জল ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাসযোদ্ধারা। এর পালটা জবাবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল।
এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান, স্থল— এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরাইল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত গাজায় ১৫৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫০০ শিশু ও ২৭৬ জন নারী। আর আহত হয়েছেন ৬ হাজার ৬১২ জন।
এদিকে ইসরাইলি হামলায় গাজার অধিকাংশ স্কুল ও বেশ কয়েকটি হাসপাতাল বিধ্বস্ত হয়ে গেছে। এ অবস্থায় হাসপাতালগুলোর রোগীর সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি নিহতের সংখ্যা এত বেশি যে, হাসপাতালগুলোর মর্গেও জায়গা খালি নেই।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার শিফা হাসপাতাল একসঙ্গে মাত্র ৩০টি মরদেহ সংরক্ষণ করতে পারে। কিন্তু ইসরাইলের হামলার পর মরদেহ এত বেশি আসছে যে, সংরক্ষণাগারে আর কোনো জায়গা নেই।তাই বাধ্য হয়েই হাসপাতালের করিডরে, গ্যারেজে এমনকি হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে ফেলে রাখতে হচ্ছে। অন্যান্য হাসপাতালের অবস্থাও কমবেশি একই।
শিফা হাসপাতালের নার্স আবু ইলিয়াস বলেন, ‘একের পর এক মরদেহ আসছেই, এখন যেন এটি (হাসপাতাল) কবরস্থানে পরিণত হয়েছে।’ গ্যারেজ, খোলা আকাশের নিচেও মরদেহ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়গুলো দেখতে দেখতে আর সামলাতে আমি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি