সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুন ১, ২০২০
প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত নুরুল কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদক কারবারি। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন।
রবিবার (৩১ মে) মধ্যরাতে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, টেকনাফ থেকে ঢাকায় ইয়াবার একটি বড় চালান গাজীপুরের কাশিমপুর হয়ে রবিবার রাতে পাচার হবে- এমন খবর পেয়ে ওই এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।
পরে চেকপোস্টে তল্লাশিকালে রাত ১টার দিকে একটি ট্রাক থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় এবং অন্যরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
একপর্যায়ে ওই যুবককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীকালে ওই ট্রাকে তল্লাশি করে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি