সিলেট ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
সংবাদদাতা, চট্টগ্রাম: মুঠোফোনে লোভনীয় প্রস্তাবের খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রতারণার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
২৯ মার্চ (বুধবার) চট্টগ্রাম চতুর্থ মহানগর হাকিম হারুন উর রশিদের আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বারের আইনজীবী এডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ।
অভিযুক্ত ২২ জনের মধ্যে আছেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি (৫৫), প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ (৫০), টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ দৌলা (৫২), অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শাহেদ (৫০), ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুর রহমান ভুঁইয়া (৪৮), মঈনুল কাদের (৪৫), মঞ্জুর উদ দৌহা (৪৭) ও হেড অব এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল (৪২)।
অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৬(২)/৭৪ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।
বাদির আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আদালত মামলাটি গ্রহণ করে এজহার হিসেবে রেকর্ড করার জন্য নগরীর ইপিজেড থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি