সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাট বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ছয়শ্রী থেকে বিজিবি নিজস্ব গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – ইকরতলী গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী মাজেদা খাতুন (৪৫), ডুলনা গ্রামের মৃত রজব আলীর পুত্র আলী হোসেন (২৩), চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের ছহিবুল্লাহর ছেলে জাবেদ মিয়া (২২)।
বিজিবির ৫৫ ব্যাটেলিয়ান গুইবিল (বিওপি) কমান্ডার হাবিলদার আঃ রশীদ সত্যতা স্বীকার করে তিনি বলেন, জব্দকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকার মতো হবে বলে তিনি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি