সিলেট | |
প্রকাশিত: 7:03 PM, September 19, 2020
প্রতিনিধি,ছাতক( সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ছাতক উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ পুলের মুখ থেকে ছাতক রোডের মোড় অতিক্রম করে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ গেটে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
ছাতক উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, সহ-সভাপতি শ্রী বাবুল রায়, সহ-সভাপতি শাহ আবুল কাশেম হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক সমুজ আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ, বীর মুক্তিযোদ্ধা আজব আলী, হাসান আলী, ইউসুফ আলী, ছালিক মিয়া।
পথ সভায় আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু সামা রাসেল আহমদ, সাকের রহমান, অলক সামেন্ত, রজন দা, আবুবকর, নজরুল ইসলাম, বকুল মিয়া, সফিক মিয়া, কবির আহমদ, সমুজ আলী, ময়নুল, কৃপেশ, এনাম, রাসেল, হেলাল, দিলেয়ার প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি