ছাতকে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৭

হেলাল আহমদ, ছাতক: ছাতকে দু’দিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত মেলার ষ্টল পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এসময় সঙ্গে ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লা খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, বাউবি উপ-আঞ্চলিক পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা পার্থ প্রতিম নাথ, লাফার্জ সুরমা সিমেন্টের সিএসআর ও ষ্টক হোল্ডার সাব্বির হোসেন, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, চরমহল্লা ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসনাত প্রমূখ।
“উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নিজেদের তৈরী বিভিন্ন প্রযুক্তিগত ব্যবহার সম্পর্কে মেলায় তুলে ধরে। মেলা শেষ পর্যায়ে অংশ নেয়া সব ক’টি ষ্টলের শিক্ষার্থীদের প্রযুক্তি প্রদর্শনকারীদের ২টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গত বুধবার বিকেল থেকে মেলায় সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জালালিয়া আলিম মাদ্রাসা, মঈনপুর উচ্চ বিদ্যালয়সহ ১৭টি প্রতিষ্টানের শিক্ষার্থীদের দেয়া ষ্টলে নানা শ্রেনী পেশার লোকজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে এসব প্রদর্শনী দেখতে ভীড় করেন।

সর্বশেষ সংবাদ