ছাতকে করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

ছাতকে করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়া। তিনি ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকার মৃত হরমুজ আলীর পুত্র।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ শনাক্ত হলে তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি মৃত্যুবরণ করেন। ৪ জুন নতুন করে আরও ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হলে এর মধ্যে মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়াও ছিলেন।

 

গত বুধবার ৪৫ জনের নমুনা সংগ্রহ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। ৪৫ জনের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১ জন শহরের বাগবাড়ী এলাকার, কলেজ রোড এলাকার ২ জন, মন্ডলীভোগ এলাকার ৩ জন, ক্লাবরোড চাউল হাটা অদুদ ম্যানশনের ১ জন, মধ্যবাজার চাঁদনী ঘাটের ১ জন, গনেশপুর এলাকার ১ জন, ঢাকা ফেরত লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানার শ্রমিক ৩ জন।

আরও পড়ুন  বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

 

বৃহস্পতিবার পর্যন্ত ছাতকে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫২ জনের। এর মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন। ৫ জন সুস্থ হয়েছেন,আইসোলেশনে আছেন ৩৩ জন। অন্যান্যরা হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ