ছাতকে ফরিদ ও আনোয়ারকে গ্রেফতারে মিজান চৌধুরীর নিন্দা

প্রকাশিত: 5:09 PM, January 3, 2024

ছাতকে ফরিদ ও আনোয়ারকে গ্রেফতারে মিজান চৌধুরীর নিন্দা
প্রভাতবেলা ডেস্ক: ছাতক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ আহমদ ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিগত একাদশ নির্বাচনে সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী।

বিবৃতিতে, কারান্তরীণ সকল নেতাকর্মীদের মুক্তি, গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধের দাবী জানান তিনি।

 

তিনি বলেন, ৭ জানুয়ারীর পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যাণ করছে দেখে বাকশালী সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তারা বিরোধীমতের নেতাকর্মীদের গণগ্রেফতার ও হামলা-মামলার পথ বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ছাতক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

 

হামলা-মামলা গ্রেফতার নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। বাংলাদেশের মাটিতে ১৪ ও ১৮ স্টাইলের প্রহসনের নির্বাচনে জনগণ ভোট দিতে যাবেনা । সময় থাকতে শুভ বুদ্ধির উদয় না হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে। ইতিহাস কোন স্বৈরাচারীকে ক্ষমা করেনি, ফ্যাসিস্ট হাসিনা সরকারকেও ক্ষমা করবেনা। অচিরেই তারা ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে।

আরও পড়ুন  ওসমানীনগরে পুত্র হত্যার বিচাঁর চাওয়ায় পিতাকে গ্রেফতার
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ