ছাতকে ষোড়শীর আত্মহত্যা

প্রকাশিত: 2:53 PM, May 3, 2017

ছাতকে ষোড়শীর আত্মহত্যা

ছাতক প্রতিনিধি : ছাতকে গলায় ওড়না পেছিয়ে সুমি বেগম নামের এক ষোড়শী আত্মহত্যা করেছে। সে উপজেলার দোলারবাজার ইউপির দক্ষিণ কুর্শী গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে।
জানা যায়, সোমবার বিকেলে সুমি বেগম পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী খড়ের ঘরে তীরের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। মঙ্গলবার বিকেলে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ