জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঠিকাদারের মৃত্যু

প্রকাশিত: 3:35 PM, December 20, 2023

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঠিকাদারের মৃত্যু

প্রতিনিধি, জগন্নাথপুর: জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আলী হোসেন বুলবুল (৪৫) নামের এক মাটির কাজের ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চিল্লি গ্রামের মোহাম্মদ সুলেমানের পুত্র।

 

জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের উলুকান্দি গ্রাম থেকে বিশ্বনাথ উপজেলার বাগিছাবাজার এলাকার গোদামঘাটে যাওয়ার জন্য মোটর সাইকেলযোগে রওয়ানা দেন আলী হোসেন বুলবুল। পথিমধ্যে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (নোয়াপাড়া) খানবাড়ি নামক স্থানে ব্রিজের উপরে একটি টমটম মোটরসাইলকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক আলী হোসেন বুলবুল এবং তার সাথে থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের মফিজ মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (২৪) জ্ঞান হরিয়ে ফেলেন।

 

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেন বুলবুলকে মৃত ঘোষণা করেন। আহত ইসলাম উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন  শিল্পনগরী ছাতক হাত বাড়ালেই মাদক?

 

খবর পেয়ে থানার এস আই শামছুল আরেফিনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ