সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩
প্রতিনিধি, সুনামগঞ্জ :সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম।
এ ঘটনায় লেগুনা চালক ও অটোরিকশা চালককে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন দিরাই উপজেলার জোবায়ের হোসেন (৪০) ও জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের মজিদ আলী। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী লেগুনা ওভারটেক করতে গিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় লেগুনার ৬ যাত্রী, অটোরিকশার চালকসহ ৫ জন ও মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি