জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ির ‘আরমানী’ ভবন ঘেরাও

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

সংবাদদাতা, কোটবাড়ি: কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ির গন্ধমতি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে আইন-শৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা বাড়িটিতে এক জঙ্গি অবস্থান করছেন বলে জানা গেছে। ওই জঙ্গির সঙ্গে বিপুল অস্ত্র ও বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ওই এলাকা থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখেন আইন-শৃঙ্খলা ‍বাহিনীর সদস্যরা।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম গণমাধ্যমকে জানান, কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় গন্ধমতি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যর। রয়েছেন কুমিল্লার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

বুধবার (২৯ মার্চ) বিকেল ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

এদিকে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সকালে এলাকা থেকে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়িটির ভেতরে এক জঙ্গি বিপুল অস্ত্র ও বিস্ফোরকসহ অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  বছর শেষে আসবে করোনার টিকা?

স্থানীয় সূত্রমতে, জঙ্গি আস্তানা তিনতলা ভবনের মালিকের নাম মো. দেলোয়ার হোসেন। ভবনের নিচতলায় ওই অবস্থান করে থাকতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ