সিলেট | |
প্রকাশিত: 4:24 PM, February 9, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ আর নেই।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি হার্ট, লিভারসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
গত শুক্রবার হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক রাতেই সিলেটে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে সিলেট উইমেনস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করা হয়। পরে রোববার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিলেট উইমেনস মেডিকেল থেকে ওয়েসিস হাসপাতালে নেয়া হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে তাকে এয়ার এম্বুল্যান্সে করে ঢাকায় স্থানান্তরের জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়। কিন্তু হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার আগেই তিনি মারা যান।
মৃত্যুকালে ২ পুত্র ২ কন্যা স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
প্রসঙ্গত, ইউসুফ আল আজাদ জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ৬ বারের চেয়ারম্যান ও তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জামালগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বও পালন করেছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি