সিলেট | |
প্রকাশিত: 6:03 PM, August 13, 2021
প্রভাত বেলা ডেস্ক: জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বাড়ির পাশে সেচ পাম্পের সুইচ দেওয়ার সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপির পোড়ারচর পূর্বপাড়া এলাকার মৃত দুদু আকন্দের ছেলে আব্দুল হক ও রবিজল হক।
জানা গেছে, প্রতিদিনের মত শুক্রবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে সেচ পাম্প চালাতে যান আব্দুল হক ও রবিজল। বিদ্যুৎ চালিত এ সেচ পাম্প চালাতে সুইস অন করার সময় বিদ্যুৎতায়িত হন আব্দুল হক। এ সময় তাকে বাঁচাতে গিয়ে রবিজল হকও বিদ্যুতায়িত হয়ে মারা যান।
পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদা রহমান তাদেরকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন । এদিকে তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি