জুড়ীতে সন্ত্রাসী হামলায় প্রেসক্লাব সভাপতিসহ আহত ৬

প্রকাশিত: 4:11 PM, December 9, 2023

জুড়ীতে সন্ত্রাসী হামলায় প্রেসক্লাব সভাপতিসহ আহত ৬
প্রতিনিধি, জুড়ী: মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় জুড়ী থানায় মামলা হয়েছে। ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়ননের কালিনগর গ্রামে ঘটেছে।

 

অভিযোগে জানা যায়, চম্পকলতা গ্রামের আজমল আলীর সাথে কালিনগর গ্রামের লুকুছ-লতিফদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় আজমল আলী, তার পুত্র সেলিম আহমদ ও নাঈম আহমদ প্রাইভেট কারযোগে বাজার থেকে বাড়ী যাবার সময় প্রতিপক্ষের বাড়ীর পার্শ্বে কালভার্টের নিকট পূর্ব থেকে অপেক্ষমান প্রতিপক্ষ শিমুল, লুকুছ, রোমন, বদরুল, ইমন, লিমন, সায়মন, সুবল খা, গেন্দু মিয়াসহ কয়েকজন পূর্বপরিকল্পিত ভাবে তাদের গতিরোধ করে দা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

 

হামলায় আজমল আলীসহ তিন জন আহত হন। খবর পেয়ে তাদের আত্মীয় জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সালমা বেগম ও সায়মন মিয়া এগিয়ে গেলে শিমুল-লুকুছ গং তাদের উপর হামলা চালায়।

আরও পড়ুন  ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব আমাদের জাতি সত্তার আলোকবর্ষ : সাজেদুল করিম

 

এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর অবস্থায় আজমল আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বাকী প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 

এ ঘটনায় নাঈম আহমদ বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন- এঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ