সিলেট | |
প্রকাশিত: 4:25 AM, July 4, 2018
এম রাজু আহমেদ, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ পুরনো ভবনে শিশুদেরকে পাঠদান করানো হচ্ছে।
যেকোনো সময় ভবনটির চাল ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কেননা- কাঠ-টিনের তৈরী চালটির অর্ধেকটা ভেঙে বাকিটুকু ঝুলে অাছে, দীর্ঘ কয়েকবছর যাবৎ।
কারো জানার বাকি নেই যে, শিক্ষা গ্রহণ করতে গিয়ে, জীবন চলে যেতে পারে প্রায় শত শিশু শিক্ষার্থীর।
তবুও এ বিপদজনক অবস্থায় শিশুদের পাঠদান করানো হচ্ছে।
২০১৫ইং সালে এক পরিদর্শনে, জেলা প্রশাসক কামরুল হাসান, ভবনটির জরাজীর্ণ অবস্থা দেখে, পরিত্যক্ত ঘোষণা করেন। পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণাকৃত বিদ্যালয়ের ভবনটিতে শিশুদের পাঠদান দেখলে, মানবতা, অধিকার ও শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন জাগে।
ঝুঁকিরমুখে মানব-জীবন দেখে যদিও কারো তেমন মাথাব্যথা হয়নাই, কিন্তু সেসব ঝুঁকিপূর্ণ স্থানে যখন কোন দুর্ঘটনা ঘটে যায়, তখন বিভিন্ন সভা-সমাবেশের অায়োজন করে, সমবেদনা জানানোর লোকের অভাব হয়না।
তাই, দুর্ঘটনার পর সমবেদনা প্রকাশের প্রতিযোগিতা না করে, ঝুঁকিপূর্ণ স্থানকে গুরুত্ব দিয়ে, দুর্ঘটনা নিরসনের জোর দাবি জানান স্থানীয়রা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি