জুড়ীর লাঠিটিলায় সাফারী পার্ক নির্মাণ করা হবে- শাহাব উদ্দিন

প্রকাশিত: 12:22 AM, July 24, 2020

জুড়ীর লাঠিটিলায় সাফারী পার্ক নির্মাণ করা হবে- শাহাব উদ্দিন

আঞ্চলিক অফিস, জুড়ী♦

জুড়ী উপজেলার লাঠিটিলায় সাফারী পার্ক, মাধবকুন্ডে ‘কেবল কার’ ও হাকালুকি হাওরের উন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।   তিনি বলেছেন,মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ দায়িত্ব পালন করছে  উল্লেখ করে তিনি বলেন, এছাড়াও মাধবকুণ্ড জলপ্রপাতের নিকট কেবল কার এবং হাকালুকি হাওড়ের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিবেশ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের এই দুঃসময়ে সরকার বিভিন্নভাবে অসহায় মানুষকে সহায়তা করছে । আজকের ঐচ্ছিক তহবিল ও সমাজসেবা অধিদপ্তরের অনুদানের পরিমাণ কম হলেও এটা সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার প্রতিফলন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদেরও অনতিবিলম্বে ত্রাণ বিতরণ করা হবে। জীবন বাঁচাতে এবং বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বন মন্ত্রী বলেন, বৃক্ষ বন্যা, খরাসহ প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা করে এবং অসময়ে আর্থিক সহায়তা প্রদান করে। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য মন্ত্রী এসময় সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন  বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্তা : রাষ্ট্রপতি

জুড়ি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির বই বিতরণ অনুষ্ঠানে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)আরমান আলী, গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অটল কৃষাণ সিংহ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে মোঃ শাহাব উদ্দিন এমপি’র ঐচ্ছিক তহবিল হতে ৭৮ জন ব্যক্তি ও ৪ টি প্রতিষ্ঠানের নিকট ৪ লক্ষ তিন হাজার টাকার অনুদানের চেক এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৯ জন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তির নিকট সাড়ে ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন  সানির তাণ্ডবে ইসমাইল এসসিকে হারিয়েছে ইলেভেন ব্রাদার্স!

সর্বশেষ সংবাদ