জেএসসির ফরম পূরণে দ্বিগুন ফি আদায়

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

সংবাদদাতা, ছাতক : ছাতকের উপজেলার সিংচাপইড় একতা উচ্চ বিদ্যালয়ে ২০১৬সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণে দ্বিগুনের চেয়ে অধিক ফি আদায়ের অভিযোগ উঠেছে। বোর্ড নির্ধারিত ফি আড়াইশ’ টাকা হলেও স্কুল কর্তৃপক্ষ রশীদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ছয়শ’ চল্লিশ টাকা আদায় করে নিচ্ছেন। সিলেট শিক্ষা বোর্ডের একটি দায়িত্বশীল সুত্রে জানা যায়, জেএসসি পরীক্ষার ফরম পূরণে কেন্দ্র ফিসহ মোট সর্বমোট আড়াই শ’টাকা নির্ধারণ করা হয়েছে। গত ২১জুলাই জুলাই থেকে ২৭জুলাই বুধবার পর্যন্ত বিলম্ব ফি ছাড়া জেএসসির ফরম পূরণ করার জন্য নির্ধারিত সময়সীমা দেয়া হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষ যখন ফরম পূরণের জন্য ৬শ’ ৪০টাকার কথা জানালেন, তখন বাবাকে গিয়ে টাকা দেয়ার জন্যে বলি। কিন্তু বাবা খুবই দরিদ্র থাকায় অনেক কষ্টে ধার-দেনা করে পরীক্ষার ফরম পূরণের জন্য আমাকে সাড়ে শ’ টাকা দেন। কিন্তু সেই টাকা নিয়ে স্কুলে গেলে আরো ৩০টাকা জন্য তার জেএসসি ফরম পূরণ হয়নি। পরে আবার বাড়িতে গিয়ে টাকা এনে ফরম ফিলাপ করতে হয়েছে। এধরনের অভিযোগ করেছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী। এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে, আবু হেনা নামের একব্যক্তি স্কুলের ভারপ্রাপ্ত হেড মাষ্টার পদে যোগদানের পর থেকে বিদ্যালয়ের অভ্যন্তরে সীমাহীন দূর্নীতি-অনিয়মও ঘুষ গ্রহণসহ টাকা লুঠপাটের বিষয়টি এখন ওপেন সিক্রেট হয়ে ওঠেছে। এরআগে তাকে কালারুকা হাজি কমর আলী হাইস্কুল, উত্তর সুরমা আজমত আলী হাইস্কুল ও মল্লিকপুর হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্টান থেকে দূর্নীতি-অপকর্মের জন্যে বের করা হয়। সর্বশেষ এখন আশ্রয় নিয়েছে সিংচাপইড় হাইস্কুলে। তার অপকর্মে এটিও এখন অস্তিত্ব সংকটে রয়েছে। এভাবে অতিরিক্ত ফি আদায় করে হাতিয়ে নেয়া হয়েছে বিপুল পরিমান টাকা। অনেক গরিব ছাত্রছাত্রী অতিরিক্ত ফি দিতে না পেরে ফরম পূরণ করতে পারেনি।
এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হেনা জানান, কয়েক বছর থেকে এই হারে ফি নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্বের ন্যায় এএবারেও ফি নেয়া হয়েছে। তবে বোর্ড ও কেন্দ্র ফি’র আড়াইশ’ টাকার সাথে অন্যান্য খাতে অতিরিক্তি নেয়া হচ্ছে বলে জানান। এব্যাপারে উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ