সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ভিত্তিরখেল এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ ।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় উপজেলার ভিত্তিরখেল উত্তর এলাকা থেকে ২৪৬ বোতল বিদেশী মদসহ মোঃফারুক (৪৫) ও হাফিজ আহমেদ (২৫) নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ ।
মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আব্দুলাহ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতরা হলো, জৈন্তাপুর উপজেলার ভিত্তিরখেল উত্তর গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে মো: ফারুক (৪৫) ও একই উপজেলার তুবাং গ্রামের ফরিদ আহমদের ছেলে হাফিজ আহমদ (২৫) ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি