ঝুমার উপর ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: 7:36 PM, January 18, 2017

প্রভাতবেলা প্রতিবেদক:  সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মেধাবী কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমা বেগমের উপর ছুরিকাঘাত  ঘটানার  প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটে জেলা ও পল্লী সমাজ সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে বুধবার বিকেলে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।

সিলেট সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মো. কাইয়ুম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় প্রধান এডভোকেট সৈয়দা শিরিন আক্তার।

বক্তব্য রাখেন সমিতির সদস্য এডভোকেট মাহমুদা বেগম, এডভোকেট জাকিয়া জালাল, এডভোকেট রাশেদা-শাহিদা খানম, এডভোকেট সন্ধ্যা লক্ষ্মী দে, এডভোকেট আসমা বেগম, এডভোকেট রহিমা বেগম, যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ইউসুফ আলী, টিআইবি এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহা, ব্র্যাকের এফ আর বিউটি রায়। উপস্থিত ছিলেন পল্লী সমাজের নেতৃবৃন্দের মধ্যে জহুরা বেগম, নূর চান বেগম, রেনু বেগম, ইমা, আমেনা বেগম, সালমা, নাজমা, শিউলী, জলি, মরিয়ম, মারজিয়া, পারভীন, মনোয়ারা, নূরজাহান প্রমুখ।

আরও পড়ুন  বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ