সিলেট | |
প্রকাশিত: 6:03 PM, August 30, 2025
জহিরুল ইসলাম চৌধুরী, সিলেট: দীর্ঘ বিরতির পর সিলেটে টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ইউরোপের দেশ নেদারল্যান্ডস। তাদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেই সিরিজ এক বছর পিছিয়ে দিয়েছে ভারত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে প্রস্তুতিতে যেন ঘাটতি না হয়, সেজন্য নেদারল্যান্ডসের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।
এদিকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ায় (ভারত ও শ্রীলংকা)। তাই এই সিরিজকে সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি হিসেবে দেখছে ডাচরা।
বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডোড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়া ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি