সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
দেশের মাটিতে সম্প্রতি একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও তাদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজেও একই লক্ষ্য টাইগারদের।
সোমবার সন্ধ্যা ৬টায় মিরপুরে সেই মিশনে নামছেন মাহমুদউল্লাহরা। ইতোমধ্যে টস সম্পন্ন হয়েছে। তাতে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই জিততে চায় বাংলাদেশ। তবে কাজটা সহজ হবে না বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
গতকাল রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ক্রিকেটের ছোট ফরম্যাটে ভালো খেলে জিম্বাবুয়ে। প্রত্যেকটি ম্যাচই চ্যালেঞ্জিং। কোনো কিছুই সহজভাবে নেয়ার অবকাশ নেই।
তিনি বলেন, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আমরা ভালো খেলেছি। কিন্তু আমরা মনে করি, টি-টোয়েন্টিতে খুবই ভালো দল জিম্বাবুয়ে। তাদের খুবই ভালো ব্যাটিং লাইন-আপ রয়েছে। তাই তাদের হারাতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমরা মাঠে নামব। যদি আমরা তাদের সহজভাবে নিই। তবে এটি আমাদের জন্য নেতিবাচক ফল বয়ে আনবে।
টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ। এখন পর্যন্ত এ ফরম্যাটে ১১বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে বাংলাদেশ সাতবার ও জিম্বাবুয়ে চারবার জয় পায়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি