সিলেট | |
প্রকাশিত: 2:31 PM, December 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে নাজির উদ্দীন (৩০) ও রবিউল ইসলাম (২০) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি আওরঙ্গজেব বলেন, মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজির উদ্দীন হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে ও রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে।
ওসি আওরঙ্গজেব বলেন, মঙ্গলবার সকালে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম অবৈধভাবে বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৬৭২/এস পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে।
এতে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় রবিউলকে বালিয়াডাঙ্গীতে নেয়ার পথে তার মৃত্যু হয়। আর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান নাজির উদ্দীন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হরিপুর থানার ওসি আওরঙ্গজেব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি