সিলেট | |
প্রকাশিত: 10:04 AM, March 20, 2018
প্রভাতবেলা ডেস্ক: বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হককে ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাকে এ নতুন দায়িত্ব দেয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ জেড এম নুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব সহযোগী অধ্যাপক মো. শাহেদুল খবির চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি