ঢাকার ‘জ্যাম’-এ কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা!

প্রকাশিত: 2:05 AM, July 24, 2018

আনন্দ ঝর্ণা প্রতিবেদকঃ

ঢাকার ‘জ্যাম’-এর জন্য নির্বাচিত হয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা। ‘জ্যাম’ হচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাজ্ঞলী চলচ্চিত্র থেকে নির্মিতব্য নতুন ছবির নাম।

 

১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জালি কথাচিত্র থেকে আবার ছবি বানানো হচ্ছে। নতুন এই ছবির নাম ‘জ্যাম’। মহরতকে কেন্দ্র করে কলকাতা থেকে ঋতুপর্ণা সেনগুপ্তকেও উড়িয়ে আনা হয় বাংলাদেশে।

 

ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটি জানা গেছে। মূলত নায়ক মান্নার স্ত্রী শেলীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই এ ছবিতে ঋতুপর্ণাকে কাস্ট করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৩ জুলাই)) রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। জমকালো আয়োজনের মধ্যদিয়ে সোমবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় ‘জ্যাম’ ছবির মহরত।

 

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আরও পড়ুন  পরীমণির অন্যতম সহযোগী জিমি আটক

 

ঋতুপর্নো সেনগুপ্ত কালোকাজের ওপর জর্জের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, আইলেন-মাসকারা আর জড়োয়া-গহনায় আগত অনককেই বিমোহিত করেছেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখা যায় ঋতুপর্ণাকে বই উপহার দিতে।

 

 

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, ছবিতে ঋতুপর্ণা কেন্দ্রীয় নয়, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। আর সেটি হচ্ছে একজন আইনজীবী চরিত্র। এই ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ঋতু।

 

আগামী অক্টোবর নাগাদ ছবিটির শুটিং শুরু করার চেষ্টা চলছে বলে এর পরিচালক জানিয়েছেন।

 

ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মান্নাপত্নি শেলি মান্না, ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ইলতিমাস (মান্নাপুত্র), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান, ছটকু আহমেদ, মিয়া আলাউদ্দিন, বজলে রাশেদ চৌধুরী, খালদা আক্তার কল্পনা, দিলারা ইয়াসমীন, মাসুম বাবুল, জ্যাকি আলমগীর, প্রযোজক শরীফউদ্দিন দিপু ছাড়াও অনেকে।

সর্বশেষ সংবাদ