তাজিনা নবীগঞ্জের ইউএনও

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

প্রভাতবেলা ডেস্ক:  বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা তাজিনা সারোয়ার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। সোমবার (8-8-16)সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
তাজিনা সারোয়ার ইতোপূর্বে বাংলাদেশ সচিবালয়সহ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী। তাঁর বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার হোসেনের কন্যা তাজিনা সারোয়ারের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।

সর্বশেষ সংবাদ