সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছেলের হাতে তার বাবা খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টিতে এ ঘটনা ঘটে।
নিহত বাবার নাম ইসলাম উদ্দিন (৫২)। তিনি উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক।
ঘাতক ছেলের নাম নাজমুল হোসেন (২০)। সে উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টিতে স্টেশনারি মালামাল পান সিগারেট বিক্রেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়ে বাদাঘাট বাজারে কলাপট্টিতে ছেলে নাজমুলের দোকানের সামনে এসে তার বাবা ইসলাম উদ্দিন বকাঝকা করতে থাকেন। একপর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে সুপারি ভাঙার সরতা দিয়ে বাবার মাথায় কয়েকটি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর থেকে ঘাতক নাজমুল পালিয়ে যায়।
শনিবার মধ্যরাতে তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনা জানার পর অভিযুক্ত ছেলে নাজমুলকে আটক করতে রাতেই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি