তুরাব হত্যা মামলা তদন্তে আইসিটি প্রতিনিধি দল

প্রকাশিত: 10:43 PM, January 30, 2025

তুরাব হত্যা মামলা তদন্তে আইসিটি প্রতিনিধি দল

প্রভাতবেলা প্রতিবেদক ♦ আন্তর্জাতিক অপরাধট্রাইবুনালের একটি  প্রতিনিধি দল সিলেট সফর করেছেন। তিন সদস্যের এ প্রতিনিধি দল গতবছর ১৯ জুলাই পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্ত করেন। মামলা সম্পৃক্ত প্রতিষ্ঠান  ও ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকান্ডস্থল পরিদর্শন করে প্রতিনিধি দল বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতিনিধি দল সিলেট সার্কিট হাউসে পৌঁছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল তারেক আবদুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আইটি এক্সপার্ট রাকিব মুহাম্মদ, তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম।

সাংবাদিক তুরাব হত্যা মামলা পিটিআই থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে স্থানান্তরের লক্ষ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতিনিধি দল এই তদন্ত কার্যক্রম করছে।

সার্কিট হাউসে প্রতিনিধি দল তুরাব হত্যা মামলার বাদী আবু আহসান মু. আজরফ ( জাবুর),  মামলার সাক্ষী দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক জালালাবাদ এর স্টাফ ফটো গ্রাফার হুমায়ুন কবির লিটন ও পিবিআই’র তদন্ত কর্মকর্তা মুরছালিন এর সাথে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন।

আরও পড়ুন  মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই জয়ের হাসি

এছাড়াও তুরাব হত্যাকান্ডের সময় ঘটনাস্থলে থাকা ফটো সাংবাদিক মাহমুদ ও মুহিতের সাথে কথা বলেন প্রতিনিধি দল। তাদের ধারণকৃত ভিডিও ফুটেজ, তাদের অবস্থান,  বক্তব্য,  কার্যক্রম গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দল।

এসময় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার,  সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, প্রভাতবেলার স্টাফ ফটো গ্রাফার নাজমুল কবির পাভেল প্রমূখ।

সর্বশেষ সংবাদ