সিলেট | |
প্রকাশিত: 7:51 PM, February 21, 2021
তানজীল শাহরিয়ার:
ইভ্যালি সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ এর রবিবার দিনের ১ম ম্যাচে স্টার প্যাসিফিক কে ৬ উইকেটে হারিয়ে টানা ৩য় জয় তুলে নিয়েছে সিলেট ইউনাইটেড।
মহান একুশে ফেব্রুয়ারির দিনে টস জিতে স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স কে ব্যাট করার আমন্ত্রণ জানায় সিলেট ইউনাইটেড। দুর্দান্ত ফর্মে থাকা তুষারের ব্যাটে এদিন সকালেও রানের ফুলঝুরি ছুটেছে। তুষার মাত্র ৩৯ বলে ৭৩ রান করেন। তুষার ৮টি ছক্কা হাঁকান। নাহিদ ২০ বলে ৩৩ রান করেন। তিনিও ৩টা ছক্কা মারেন।
রান ফোয়ারার ম্যাচেও রাহি নিয়ন্ত্রিত বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। শহিদুল ২৯ রান দিয়ে দু’টি, সফর, আরাফাত ১টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্যে শুরু থেকে উদ্বোধনি ব্যাটসম্যান শানাজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে দ্রুত রান তোলে ইউনাইটেড। সঙ্গী আরাফাত ২১ রান করে বিদায় নিলেও শানাজ ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। শেষ ৫ অভারে বলের থেকে বেশি রান লাগলেও মেহদি দ্রুত রান তোলে সেই চাপ দূর করে দেন। ২৫ বলে ৩ ছক্কার সুবাদে ৩৮ রান করেন। শানাজ ৬৩ বলে ৮৭ রান করে অপরাজিত ছিলেন।
স্টার প্যাসিফিকের তোফায়েল, নাহিদ, অর্ক, তাজিন ১টি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন শানাজ।
এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টার প্যাসিফিক দল জার্সিতে বাংলা ভাষায় খেলোয়াড়দের মায়ের নাম এবং নাম্বার লিখে।
তিন ম্যাচের সবকটি জিতে সেমির পথে বেশ এগিয়ে গেছে সিলেট ইউনাইটেড। চার ম্যাচে দুই জয় পাওয়া স্টার প্যাসিফিক স্ট্রাইকার্সকে শেষ ম্যাচে জয় নিয়ে ফিরতে হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি