দক্ষিণ সুরমা থেকে পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

দক্ষিণ সুরমা থেকে পলাতক আসামি গ্রেফতার

 

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।গতকাল ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ -এর একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা চালায়।

 

অভিযানকালে নয়া স্টেশন এলাকা হতে এক পলাতক আসামিকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত মো. বিল্লাল হোসেন (৩৫) দক্ষিন সুরমার মোমিখলা জাকির মিয়ার কলোনির মৃত আব্দুস সাত্তারের ছেলে।

 

পরে বিল্লালকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ