সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৮
সংবাদদাতা, সাভার : ঢাকার সাভারে বিয়ের প্রভোলন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে দুই বছর ধর্ষণের অভিযোগে রোস্তম আলী দেওয়ান (৫০) নামের এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সাভারের কলমা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই কিশোরীকে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে ঝালকাঠি থেকে ঢাকায় নিয়ে আসেন রোস্তম আলী। পরে একটি বাসা ভাড়া করে ওই কিশোরীকে গৃহশিক্ষক হিসেবে সেখানে পড়াতেন। দুই বছর ধরে বিয়ের প্রভোলন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন রোস্তম আলী। গতকাল মঙ্গলবার কৌশলে বিষয়টি ওই কিশোরী সাভার মডেল থানা পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। আর ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, ওই কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন ওই শিক্ষক। আজ বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ বিষয়ে সকালে থানায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন তারিকুল ইসলাম।
এ ঘটনায় ওই কিশোরীর পরিবার গৃহশিক্ষক রোস্তম আলীর কঠোর শাস্তি দাবি করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি