দেশে করোনায় নতুন আক্রান্ত ৬৩৬ জন, মৃত্যু ৮

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ৯, ২০২০

দেশে করোনায় নতুন আক্রান্ত ৬৩৬ জন, মৃত্যু ৮

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন।

 

শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৩৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৪১৪ জন।

আরও পড়ুন  সুনামগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৬

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৯ লাখ ৩৭ হাজার ৮১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৭৬ হাজার ৮৬৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৩ লাখ ৯৩ হাজার ৪২৩ জন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ