দেশে করোনায় মৃত্যু ছাড়াল ৪ হাজার, আক্রান্ত ৩ লাখ ছুঁই ছুঁই

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

দেশে করোনায় মৃত্যু ছাড়াল ৪ হাজার, আক্রান্ত ৩ লাখ ছুঁই ছুঁই

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৪৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৮১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

এর একদিন আগে সোমবার (২৪ আগস্ট) দেশে আরও ২ হাজার ৪৮৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪২ জন মারা যন।

আরও পড়ুন  মেহের আফরোজ শাওন

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৫ জনের। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখ ৯ হাজার ২৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৪৩ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ