দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু

প্রকাশিত: 1:42 PM, September 27, 2020

দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরে মাটির ঘরের দেয়ালচাপায় দুই ছেলে সন্তানসহ বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বপন মিয়া (৩৫), তার স্ত্রী মারজানা (৩০), তাদের দুই ছেলে হোসাইন মিয়া (৯) ও হাসিবুল ইসলাম (৬)।

স্বপনের মামা শাহিনুর আলম বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন স্বপনের ঘরের মাটির দেয়াল ভেঙে ভেতরে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ