সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার করা যুবকদের দেওয়া তথ্যের কথা উল্লেখ করে এ কথা জানান পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন।
গতকাল মঙ্গলবার বিকেলে গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকা থেকে প্রথমে গ্রেপ্তার করে ডেমরা থানা-পুলিশ। মোস্তফার দেওয়া তথ্যের ভিত্তিতে আজিজুলকে ডেমরার কাউন্সিলের মোল্লা ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের কাছ থেকে গামছা, শিশুদের দুই জোড়া স্যান্ডেল, সাউন্ডবক্স ও লিপস্টিক উদ্ধার করা হয়।
শিশু দুটির বাসার পাশেই গোলাম মোস্তফার ফ্ল্যাট। সেখানে স্ত্রী ও সন্তানকে নিয়ে সাবলেট থাকতেন। মোস্তফা পেশায় পোশাক শ্রমিক।
নিহত শিশু ফারিয়া আক্তার দোলার বাবা ফরিদুল ইসলাম বলেন, ‘কেন শিশু দুটিকে হত্যা করা হলো, এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মোস্তফার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। নিহত আরেক শিশু নুসরাতের পরিবারের সঙ্গেও আমাদের কোনো আলাপ ছিল না।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি