সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪
মন্দিরা নিজেও বেশ কয়েকবার হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের সঙ্গে কথা বলেছেন। গতকালও বিকাল ৪টা ৩০ মিনিটের শোতে রাজধানীর সীমান্ত সম্ভারে কাজলরেখা উপভোগ করেন।
কাজলরেখা মুক্তির পর থেকে মন্দিরা দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রতিনিয়ত, কখনও সরাসরি দর্শকের সঙ্গে কথা বলে, কখনও সমাজমাধ্যমে। নিজের অভিনীত প্রথম সিনেমার দর্শক প্রতিক্রিয়া নিয়ে মন্দিরা বলেন, ‘কাজলরেখা আমার জীবনের প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই নামভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছি এটা আমার জন্য অনেক বড় একটি বিষয় ছিল। সেলিম ভাইয়ের প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রত্যাশা ছিল সিনেমাটি দর্শকের ভালো লাগবে। বিশেষত আমার চরিত্রটি। দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হয়েছেন, এটাই আমার প্রাপ্তি। আমি যে অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি দর্শকের কাছ থেকে তার বিপরীতে যে ভালোবাসা, যে সম্মান আমি পেয়েছি তাতে মুগ্ধ। একজন নবাগতা হিসেবে আমাকে সবাই যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন, সবার প্রতিই কৃতজ্ঞ আমি। সবার কাছে বিনীত অনুরোধ থাকবেÑআপনারা হলে গিয়ে কাজলরেখা উপভোগ করুন।’
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কাজলরেখা আমার স্বপ্নের একটি কাজ। এটি ঈদের মতো উৎসবে দর্শকের সামনে আনতে পেরে আমি আনন্দিত। ছবিতে প্রতিটি শিল্পীই তার সেরা কাজ করেছেন। তবে মন্দিরা নতুন হিসেবে খুবই সাবলীল ছিল। সে পর্দায় কাজলরেখা হয়ে উঠতে পেরেছে। তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি