নবীগঞ্জে মাদক ব্যবসায়ীর দেড় বছরের কারাদণ্ড

প্রকাশিত: 11:38 AM, August 22, 2020

নবীগঞ্জে মাদক ব্যবসায়ীর দেড় বছরের কারাদণ্ড

প্রতিনিধি, নবীগঞ্জ:

হবিগঞ্জের নবীগঞ্জে ইয়াবাসহ তাজ উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক মাদক ব্যবসায়ীকে ১৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০০ হাজার টাকা জরিমানা করেন ।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০ টায় নবীগঞ্জ থানার এসআই রতনসহ একদল পুলিশ গোপন সংবাদের মাধ্যমে পূর্ব তিমিরপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত তাজ উদ্দিন নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত রমুজ আলীর ছেলে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ