সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শিবপুরের কুমড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক বাদল মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম, বাড়ির মালিক তাইজুল ইসলাম ও তাইজুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম। তারা একই এলাকার বাসিন্দা।
শিবপুর থানার ওসি মোল্লা আজিজুল রহমান জানান, ভোরে বাদল মিয়া ও তার স্ত্রী নামজার মধ্যে ঝগড়া চলছিল। হইচই শব্দ শুনে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা ঘরের ভেতরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নাজমা বেগমের নিথর দেহ পড়ে আছে। এ সময় স্থানীয়রা বাদলকে শান্ত করতে চাইলে সে দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাদলকে আটক করেছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি