না ফেরার দেশে চলে গেলেন ইকবাল মনসুর

প্রকাশিত: 12:13 PM, May 2, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ না ফেরার দেশে চলে গেলেন ইকবাল মনসুর। বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় সাবেক সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক আজ বুধবার সকাল ১০টায় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।  সিলেটের মিডিয়া অঙ্গনের এই প্রিয় মানুষটি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেট শহরে। তার এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের একসঙ্গে পথ চলার সাথীরা। দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ইকবাল মনসুর গুরুত্বর অসুস্থ হয়ে বেশ কিছুদিন যাবত শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি মা ও বোনসহ অংসখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

ইকবাল মনসুর আর আমাদের মাঝে নেই। বাদ আসর ভাতালিয়া জামে মসজিদে স্বজন পরিজন বন্ধুবান্ধব সহকর্মীদের অশ্রুস্বজল উপস্থিতিতে জীবনের সব হিসেব চুকিয়ে নেন এই চিত্র সাংবাদিক।

সর্বশেষ সংবাদ