সিলেট | |
প্রকাশিত: 9:48 PM, June 10, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের নারী ক্রিকেট দলের এই সাফল্যে আনন্দে ভাসছে দেশ।
সকল ক্রীড়া প্রেমি, সাধারণ জনগণ থেকে শুরু করে রাষ্ট্রের নীতি নির্ধারকরা শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেট দলকে।
শিরোপা জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১০ জুন) জাতীয় সংসদের স্পিকার এক বিবৃতিতে নারী ক্রিকেট দলকে এ অভিনন্দন জানান।
একইদিনে কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতেন টাইগ্রেসরা।
এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বিশ্ব প্রমিলা ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে প্রমিলা ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটদল অনন্য নজির সৃষ্টি করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় ভবিষ্যতে আরো বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা জোগাবে।
এছাড়াও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি